গোসল করে বাড়ি ফেরা হলো না ৩ বোনের
পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু হয়েছে। ৩ আগস্ট বিকেল ৫টায় কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রাম এলাকায় এমন ঘটনা ঘটে। মৃতরা হলেন- মরিয়ম (১৬) ও মারিয়া (১১) এবং তাদের চাচাতো বোন মাহফুজা (১৬)।
স্থানীয় বাসিন্দা সিয়াম প্যাদা বলেন, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় মরিয়ম ও মারিয়া। তারা সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। এ সময় চাচাতো বোন মাহফুজ তাদের বাঁচাতে গেলে সেও পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৫টার দিকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জানান, হাসপাতালে পানিতে ডুবে যাওয়া কোনো রোগী আসেনি। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাঁতার না জানায় পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে