ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত নেতা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা কুতুব উদ্দিন (৪০) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কজিপাড়া মৌলভীহাটি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কুতুব উদ্দিন জেলার সরাইল উপজেলা জামায়াতের আমির বলে জানা গেছে। তিনি সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের মাওলানা মোহাম্মদ আলীর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের শহর উপ-পরিদর্শক (টিএসআই) মো. নাজমুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়া মৌলভীহাটির একটি বাড়িতে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত নেতা কুতুব উদ্দিকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, কুতুব উদ্দিনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ও সরাইল থানায় চরটি মামলা রয়েছে।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে