শাবি শিক্ষার্থীর আত্মহত্যা
নেত্রকোনায় তোরাবি বিনতে হক (২১) নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বুধবার (৫ আগস্ট) রাতে নেত্রকোনা পৌরসভার কাটলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তোরাবি বিনতে হক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মোগরাটিয়া গ্রামে। তার বাবার নাম মাহফুজুল হক।
নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে নেত্রকোনা পৌরসভার কাটলি এলাকা থেকে একজনের আত্মহত্যার খবর আসে। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তোরাবির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মেয়েটির পরিবার আমাদের জানিয়েছে- মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
এদিকে নিহতের চাচাতো ভাই শাকিল হাসান জাগো নিউজকে বলেন, রাতে প্রেমিকের সঙ্গে মনোমালিন্য হওয়ায় তোরাবি আত্মহত্যা করেছে। প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে সে সিলিং ফ্যানে ওড়না পেঁচানোর ছবি প্রেমিককে পাঠায়। বিষয়টি তার মা-বাবাকে জানানোর চেষ্টা করে ব্যর্থ হয় প্রেমিক। পরে পুলিশকে জানালে পুলিশ বাসায় এসে দরজা ভেঙে তোরাবির মরদেহ উদ্ধার করে।
মোয়াজ্জেম হোসেন/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার