না.গঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় জুয়েল নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত জুয়েল নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
আদালতের পিপি রাকিব উদ্দিন রকিব জাগো নিউজকে জানান, ২০০৫ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে আসামি জুয়েল তার নিজ এলাকায় এক নারীকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই নারী নিজেই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করলে ২২ দিন পর ১৭ মার্চ জুয়েলকে পুলিশ গ্রেফতার করে। এরপর ৮ জনকে সাক্ষী দেখিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন। তারপর জুয়েল আদালত থেকে জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
শাহাদাৎ হোসেন/এসএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটারদের হুমকি, সিরাজগঞ্জে দুই বিএনপি নেতার পদ স্থগিত
- ২ সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- ৩ প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়ে আগুন দিলেন যুবক
- ৪ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ৫ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল