সৈকতে ভ্রমণ শেষে ফেরা হলো না পুলিশ সদস্যের
ফাইল ছবি
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সাখাওয়াত খান (২৩) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাত ১২টায় কলাপাড়া-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ৬ষ্ঠ লেন সড়কের মাথায় এ ঘটনা ঘটে।
নিহত সাখাওয়াত বাউফলের সঞ্চকান্ডা এলাকার বাসিন্দা সুলতান খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলা জেলা পুলিশের সদস্য সাখাওয়াত খান (২৩) কুয়াকাটায় ভ্রমণে আসেন। রাত ১২টায় আঞ্চলিক মহাসড়কের ৬ষ্ঠ লেন সড়ক অতিক্রমকালে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। সেখান থেকে বরিশালে নেয়ার পথে তিনি মারা যান।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ২ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৩ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৪ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৫ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই