নেত্রকোনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গোসল করতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে চিরাং ইউনিয়নের বাট্টা ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে আবদুল মোল্লা (৯) ও আব্দুল কাদিরের ছেলে মোস্তাকিম (৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আবদুল মোল্লা ও মোস্তাকিম বাড়ির পাশের পুকুরের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত চিকিৎসক জাবেদুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটি মারা যায়।
কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এইচ এম কামাল/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার