করতোয়া নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
ফাইল ছবি
বগুড়ার শেরপুর উপজেলায় করতোয়া নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো কারিমা খাতুন (৬) ও দিথি খাতুন (৭)। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া নামাপাড়া গ্রামে তাদের মৃত্যু হয়।
মৃত কারিমা খাতুন শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া নামাপাড়া গ্রামের আব্দুল করিমের মেয়ে ও দিথি খাতুন একই গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।
শেরপুর থানা পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, বাড়ির পাশে খেলা করার সময় পানিতে ডুবে নিখোঁজ হয় ওই দুই শিশু। পরে স্থানীয়রা শিশুদের মরদেহ উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাগেরহাটে আগুনে ৯ দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি
- ২ রাজবাড়ীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
- ৩ যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের মূল্যায়ন সবার আগে
- ৪ ১২ দিন পর দেশে এলো সৌদি আরবে নিহত মোশাররফের মরদেহ
- ৫ ভাগভাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব, ভিজিএফের চাল পাচ্ছেন না ৪৩৪০ হতদরিদ্র