ভাতিজাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল চাচারও
ফাইল ছবি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার দুপুরের দিকে ওই গ্রামের বজলুল হকের ছেলে রাব্বি তাদের বাড়ি সংলগ্ন একটি পুকুর পাড়ে পোল্ট্রি ফার্মের ঝুলে থাকা বিদ্যুতের তার মেরামত করতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারসহ পুকুরের পানিতে পড়ে যায় রাব্বি। তাকে বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়েন তার চাচা আজিজুল হক। এ সময় দু’জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার দু’জনকেই মৃত ঘোষণা করেন। আজিজুল হক মির্জাপুর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।
নূর মোহাম্মদ/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
- ২ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ৩ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৪ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৫ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে