সিলেটে পাঁচ চিকিৎসকসহ আরও ৯১ জনের করোনা শনাক্ত
সিলেট বিভাগে ২৪ আগস্ট নতুন করে পাঁচ চিকিৎসকসহ আরও ৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়। আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানীর পিসিআর ল্যাবে শনাক্তদের মধ্যে সিলেটের ২৪ জন, সুনামগঞ্জের ৩ জন, মৌলভীবাজারের ২ জন ও হবিগঞ্জের ১ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে পাঁচজন চিকিৎসকও রয়েছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, সোমবার শাবিপ্রবির ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেটের ২৮ জন, সুনামগঞ্জের ১৯ জন, হবিগঞ্জের ১ জন ও মৌলভীবাজারের ১৩।
এ নিয়ে সিলেট বিভাগে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২১৪ জন। এর মধ্যে সিলেটে পাঁচ হাজার ৪১৫, সুনামগঞ্জে ১ হাজার ৯৫৪, হবিগঞ্জে ১ হাজার ৪৫৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ৩৮৯ জন।
আর সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৮৭ জন রোগী। এর মধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৪২৬, সুনামগঞ্জে ১ হাজার ৪৭৪, হবিগঞ্জে ৯৩১ এবং মৌলভীবাজারে ৮৫৬ জন।
এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ১৮১ জন। এর মধ্যে সিলেটে ১২৯, মৌলভীবাজারে ২০ জন, সুনামগঞ্জে ২০ জন এবং হবিগঞ্জে ১২ জন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৪২ জন। এর মধ্যে সিলেটে ৬৮, সুনামগঞ্জে ৯, হবিগঞ্জে ৪৭ ও মৌলভীবাজারে ১৮ জন।
ছামির মাহমুদ/এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম