মাথায় পিস্তল ঠেকিয়ে দোকানীর টাকা ছিনতাই
রাজশাহী নগরীতে মাথায় পিস্তল ঠেকিয়ে রাকিব হোসেন নামে এক দোকানীর ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুই ছিনতাইকারী। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে নগরীর নতুন বিলশিমলা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাকিব হোসেন ওই এলাকার ‘রাকিব টেলিকম অ্যান্ড এলপি গ্যাস স্টোর’র মালিক। এ ঘটনায় রাতেই তিনি নগরীর রাজপাড়া থানায় মামলা করেছেন। এতে আসামি করা হয়েছে একই এলাকার দুই চিহ্নিত ছিনতাইকারীকে। পুলিশকে তাদের নামও জানিয়েছেন রাকিব।

রাকিব হোসেন জানান, দোকানের ভেতর তার মাথায় পিস্তল ঠেকিয়ে ওই দুই ছিনতাইকারী ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। যাওয়ার সময় ঘটনা পুলিশকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়ে গেছে। তবুও তিনি পুলিশকে বিষয়টি জানিয়েছেন। এরপর রাতেই একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নগরীর রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই করা হয়েছে বলে ভুক্তভোগী থানায় মামলা করেছেন। আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা যায়নি। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভারতের কারাগারে মা-বাবা, শেল্টার হোম থেকে দেশে ফিরলো ২৮ বাংলাদেশি শিশু
- ২ তালা ভেঙে আ’লীগ কার্যালয়ে ব্যানার টানালেন কর্মীরা
- ৩ জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা
- ৪ সাবেক এমপি জেবুন্নেছাসহ আ’লীগ-যুবলীগের তিন নেতার জামিন
- ৫ ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে নিম্নমানের খেজুর বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা