মানিকগঞ্জে বাসচাপায় পথচারী নিহত
প্রতীকী ছবি
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ডে বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। রোববার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুর রশিদ (৪৫)। তিনি উপজেলার আড়পাড়া গ্রামের সফি উদ্দিনের ছেলে। পেশায় একজন রিকশা মেকানিক।
বরংগাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট আকরামুজ্জামান জাগো নিউজকে জানান, রাস্তা পার হওয়ার সময় আব্দুর রশিদকে পাটুরিয়াগামী সাকুরা পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
বি.এম খোরশেদ/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ২ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৩ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৪ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৫ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব