সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় আ.লীগ নেত্রী বহিষ্কার
সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহানাজ পারভীন মিলিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদা আক্তার বানু ও সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা স্বাক্ষরিত পত্রে তাকে বহিষ্কার করা হয়।
এতে উল্লেখ করা হয়েছে, অ্যাডভোকেট শাহানাজ পারভীন মিলি মহিলা আওয়ামী লীগের দলীয় পদ ব্যবহার জেলাব্যাপী সংগঠনবিরোধী এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছেন। বারবার মৌখিক সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি। গত ২৮ আগস্ট সদরের শিবপুর ইউনিয়নের পরানদহা গ্রামের আলম হোসেনের বাড়ি ভাংচুর ও হুমকি প্রদর্শন করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নিদের্শ তাকে দল থেকে বহিষ্কার করা হলো।
আকরামুল ইসলাম/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ২ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৩ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৪ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
- ৫ চাঁদাবাজির অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন