বিসিসি প্যানেল মেয়রের গুলিভর্তি রিভলবার চুরি
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্যানেল মেয়র ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেএম শহীদুল্লাহর লাইসেন্সকৃত রিভলবারটি (পয়েন্ট টুটু বোর, নং-১৬২৪৪৪৮) আট রাউন্ড গুলিভর্তি অবস্থায় চুরি হয়ে গেছে। রোববার সন্ধ্যায় এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন তিনি।
প্যানেল মেয়র কেএম শহীদুল্লাহ জানান, গত কয়েক দিন ধরে ডান পায়ের হাটুতে অপারেশন করার কারণে বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছি। গত শুক্রবার বিকেলে রিভলবারটি আট রাউন্ড গুলি ভর্তি করে বলিশের নিচে রাখি।
তিনি বলেন, আমার অসুস্থতার কথা শুনে গত শুক্রবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন লোকজন বাসায় তাকে দেখতে আসেন। বৃহস্পতিবার রিভলবারটি খুঁজতে গিয়ে দেখি বালিশের নিচে রিভলবারটি নেই।
তার ধারণা কেউ গত শুক্রবার রিভলবারটি অসৎ উদ্দেশ্যে চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রোববার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করেছেন বলে জানান, শহীদুল্লাহ।
সাইফ আমীন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত