রান্নাঘরে একা পেয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা
ফাইল ছবি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক শিক্ষার্থীকে রান্নাঘরে একা পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রংছাতি ইউনিয়নের তেরতোপা গ্রামে ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী শিক্ষার্থী নানাবাড়িতে থেকে স্থানীয় স্কুলে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করে।
অভিযুক্ত নুরজামালকে (১৯) এলাকাবাসী হাতেনাতে ধরে পুলিশে খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সে কালিহালা গ্রামের মো. আব্দুল হেকিমের ছেলে।
এ ঘটনায় সোমবার রাত সোয়া ১০টার দিকে কলমাকান্দা থানায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে বলে নিশ্চিত করেন ওই থানার পরিদর্শক মো. সিরাজুল ইসলাম।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে ভিকটিমের নানি ভিকটিমকে রান্নাঘরে রেখে বাজারে যান। এ সময় নুরজামাল গোপনে রান্নাঘরে ঢুকে পেছন থেকে ভিকটিমকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে ওই শিক্ষার্থী চিৎকার করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে এবং নুরজামালকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়।
কলমাকান্দা থানার পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, এলাকাবাসী নুরজামালকে হাতেনাতে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। রাত সোয়া ১০টার দিকে ধর্ষণচেষ্টা মামলা থানায় রেকর্ডভুক্ত হয়েছে। মঙ্গলবার আসামিসহ ভিকটিমের জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হবে।
কামাল/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার