গাজীপুরে ফোম তৈরির কারখানায় আগুন
ফাইল ছবি
গাজীপুরের পূবাইল এলাকায় একটি ফোম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের নারায়ণকুল এলাকায় সোমবার রাত সোয়া ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি, টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ও রাজধানীর উত্তরা ফায়ার সার্ভিসের একটিসহ মোট ৫টি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নানাবাড়ি যাওয়ার পথে নৌকাডুবি, সবাই সাঁতরিয়ে তীরে উঠলেও পারেনি সুফিয়া
- ২ ঈদে ঘুরতে বেরিয়ে চলন্ত নসিমন থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
- ৩ কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ঈদের জামাত পণ্ড, নারীসহ আহত ১৩
- ৪ ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কেই প্রাণ গেলো স্কুলছাত্রের
- ৫ অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা