বোমা নিয়ে ব্যাংকে, তিনদিনের রিমান্ডে সেই যুবক
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় প্রাইম ব্যাংক লিমিটেডে বোমা নিয়ে ঢুকে টাকা লুটের চেষ্টার ঘটনায় গ্রেফতার আবু বকরের (৩২) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ওই ঘটনায় বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে প্রাইম ব্যাংকের ম্যানেজার এম ফরিদ আহমদ বাদী হয়ে আবু বকরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বাসন থানায় মামলা করেন।
গ্রেফতার আবু বকর বাগেরহাটের মোড়লগঞ্জ থানার বিশারীঘাটা এলাকার মৃত সেকান্দার আলী হাওলাদারের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা বোর্ড বাজার এলাকার বেলমন্ট গার্মেন্টসের চাকরিচ্যুত শ্রমিক। তিনি বোর্ড বাজারের বটতলা এলাকায় বসবাস করেন।
বুধবার দুপুরে আবু বকর প্রাইম ব্যাংকে বোমা নিয়ে প্রবেশ করার পর বিকেলে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে বোমাটি নিষ্ক্রিয় করেন। তখন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. আজাদ মিয়া সাংবাদিকদের জানিয়েছিলেন, বোমাটি তিনটি পাইপের সমন্বয়ে একটি ইমপ্রোভাইস ইলেকট্রনিক ডিভাইসে (আইইডি) তৈরি করা। এটিকে পাইপ বোমা বলা হয়ে থাকে।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নানাবাড়ি যাওয়ার পথে নৌকাডুবি, সবাই সাঁতরিয়ে তীরে উঠলেও পারেনি সুফিয়া
- ২ ঈদে ঘুরতে বেরিয়ে চলন্ত নসিমন থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
- ৩ কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ঈদের জামাত পণ্ড, নারীসহ আহত ১৩
- ৪ ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কেই প্রাণ গেলো স্কুলছাত্রের
- ৫ অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা