শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে সীমিত আকারে ফেরি চলাচল শুরু
নাব্য সঙ্কটে বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে ফেরি চলাচল শুরু হয়।
ঘাট সূত্রে জানা যায়, গত চার মাস ধরে পদ্মা নদীতে নাব্য সঙ্কটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কয়েক দফায় ফেরি চলাচল বন্ধও রাখা হয়। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে ফেরি কাকলি কাঁঠালবাড়ি ঘাটে এসে পৌঁছায়। এরপর বিকেল সাড়ে ৫টায় ফেরি ক্যামেলিয়া, ফেরি কুমিল্লা ও ফেরি কাকলি শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম মিয়া জানান, পানি কমতে থাকায় নাব্য সঙ্কটের কারণে অনির্দিষ্টকালের জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। শুক্রবার বিকেল থেকে সীমিত আকারে ফেরি চালু করা হয়েছে। নৌপথটি স্বাভাবিক হলে ধীরে ধীরে সব ফেরিই চালু করা হবে।
এ কে এম নাসিরুল হক/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ২ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০
- ৩ বিজয়ী হয়ে নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন বিএনপির মুজিবুর রহমান
- ৪ গাইবান্ধা-৪ আসনে পাঁচ কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জামায়াত নেতার
- ৫ নাটোরে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ-গুলি, আহত ৬