গাইবান্ধায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
প্রতীকী ছবি
গাইবান্ধায় ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য্য মঙ্গলবার বিকেলে এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া গ্রামের এক কিশোরীকে যৌন নির্যাতনের দায়ে লিটন মিয়াকে আসামি করে ভিকটিমের মা রমিদা বেগম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত লিটনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. মহিবুল হক সরকার মোহন এবং আসামিপক্ষের ছিলেন অ্যাড. নিরঞ্জন কুমার সরকার।
অমিত দাশ/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মায়ের সঙ্গে ঝগড়ার বলি নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলেন চাচি
- ২ ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
- ৩ মসজিদে ইফতারের প্যাকেট বিতরণ নিয়ে মারামারি, আহত ৫
- ৪ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
- ৫ ঝড়ে সড়কে ভেঙে পড়া গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু