ভাড়া বাসায় পড়েছিল বৃদ্ধের রক্তাক্ত লাশ
মাদারীপুরের শিবচর পৌরসভার নলগোড়া এলাকা থেকে ফুয়াদ হাওলাদার (৮০) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার নলগোড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফুয়াদ হাওলাদার শিবচর পৌরসভার ৯ নং ওয়ার্ডের মৃত আনসার উদ্দিন হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নলগোড়া গ্রামের ওই বাসা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে স্থানীয়রা কক্ষের জানালা দিয়ে ভেতরে ফুয়াদ হাওলাদারের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ফুয়াদ হাওলাদার পাঁচ মাস আগে এই ভাড়া বাসায় উঠেছিলেন।
শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ কে এম নাসিরুল হক/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র সমর্থকদের সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু
- ২ কুমিল্লার ১১ আসনে জামানত হারিয়েছেন ৫৭ প্রার্থী
- ৩ প্রতিপক্ষের বাড়িতে হামলা: বহিষ্কারের ঘোষণা নবনির্বাচিত এমপি প্রার্থীর
- ৪ দেশের সর্বোচ্চ ভোট ব্যবধানে বিজয় ছিনিয়ে রেকর্ড গড়লেন হারুন-অর-রশিদ
- ৫ মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না, ভেতরে আরও বোমা থাকতে পারে: রেঞ্জ ডিআইজি