ফকিরহাটে করোনায় স্বাস্থ্যকর্মীর মৃত্যু
ফাইল ছবি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের ডহর মৌভোগ গ্রামে করোনা আক্রান্ত হয়ে মিঠুন হীরা (২৬) নামের এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি ডহরমৌভোগ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পদে কর্মরত ছিলেন। তিনি ওই গ্রামের কালিদাশ হীরার ছেলে।
করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অসিম কুমার সমাদ্দার।
মিঠুন হীরা করোনা শনাক্তের পর গত কয়েকদিন ধরে খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও একপুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬