মসলায় ক্ষতিকর রঙ, লাখ টাকা জরিমানা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মসলায় ক্ষতিকর রঙ ও নিম্নমানের গুঁড়া ব্যবহার করায় দুটি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার চৌমুহনী বাজারের মসলার আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। এ সময় মসলায় রঙ ও নিম্নমানের পোকা ধরা মসলা বিক্রির প্রমাণ পাওয়া যায়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালত মেসার্স রনী এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা ও মেসার্স রমনী স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় করেন র্যাব-১১ লক্ষ্মীপুর কার্যালয়ের সদস্যরা।
মিজানুর রহমান/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
- ২ নীলসাগরের উদ্ধারকাজ শেষ, স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল
- ৩ মহাসড়কে ফসল মাড়াইয়ের হিড়িক, দুর্ঘটনার আতঙ্কে চালক-যাত্রীরা
- ৪ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার থেমে থেমে যানজট
- ৫ শিলাবৃষ্টিতে পাবনার লিচু ও আম চাষিদের কপালে চিন্তার ভাঁজ