কুমুদিনী মহিলা কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ
টাঙ্গাইল কুমুদিনী সরকারি মহিলা কলেজের শিক্ষক আজাদের অসৎ আচরণসহ ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদ ও অপসারণের দাবিতে বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে মিছিল করেছে শিক্ষার্থীরা।
আন্দোনলরত শিক্ষার্থীরা জানায়, রাষ্ট্র বিজ্ঞানের সহযোগী অধ্যাপক ও হোস্টেল ইনচার্জ আজাদ খান হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে ক্ষমতার অপব্যবহার ও অসৎ আচরণ করেন। দায়িত্বকাল থেকেই তিনি শিক্ষার্থীদের হোস্টেলে নিন্মমানের খাবার সরবরাহ করে অর্থ আত্মসাৎ করে আসছেন। এ অসৎ কর্মকাণ্ড পরিচালনায় তিনি হোস্টেলে কর্মরত কর্মচারী মফিজ মন্ডলকে লিপ্ত করেছেন বলেও জানান আন্দোলনরত এ শিক্ষার্থীরা।
এসময় তারা আরো বলেন, হোস্টেলের সমস্যা জনিত বিষয়ে ইনচার্জ আজাদ খানকে অভিযোগ করলে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ না করে শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন।
এ ব্যাপারে কুমুদিনী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফা রাজিয়ার মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।
এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হামে আক্রান্ত ৬৫ শতাংশ শিশুর বয়স ৬ মাসের নিচে: রামেক চিকিৎসক
- ২ তেল-সার-বীজে কারসাজি, চুয়াডাঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ পিরোজপুরে প্রতি লিটার পেট্রোল ২০০ টাকায় বিক্রি, ভোগান্তি চরমে
- ৪ ইউএনও কার্যালয়ে চুরির অভিযোগে পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার, টাকা উদ্ধার
- ৫ ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৪ শিশু ভর্তি