বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ.লীগের মুনির
উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মুনির চৌধুরী।
মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মুনির চৌধুরীকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
রোববার (০৪ অক্টোবর) সকালে মুনির চৌধুরীকে নির্বাচিত ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
গতকাল শনিবার (০৩ অক্টোবর) ছিল জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। মুনির চৌধুরী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খানের মৃত্যুতে আগামী ২০ অক্টোবর এ জেলায় উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মাদারীপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা বিকাশ চন্দ্র দে বলেন, শনিবার ছিল জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
রোববার সকালে জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ প্রার্থী মুনির চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সব নথিপত্র গেজেটের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ কে এম নাসিরুল হক/এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র সমর্থকদের সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু
- ২ কুমিল্লার ১১ আসনে জামানত হারিয়েছেন ৫৭ প্রার্থী
- ৩ প্রতিপক্ষের বাড়িতে হামলা: বহিষ্কারের ঘোষণা নবনির্বাচিত এমপি প্রার্থীর
- ৪ দেশের সর্বোচ্চ ভোট ব্যবধানে বিজয় ছিনিয়ে রেকর্ড গড়লেন হারুন-অর-রশিদ
- ৫ মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না, ভেতরে আরও বোমা থাকতে পারে: রেঞ্জ ডিআইজি