বরিশালে সরকারি কর্মচারীর যাবজ্জীবন কারাদণ্ড
বরিশালে নিজ হেফাজতে ফেনসিডিল রাখার দায়ে বিআইডব্লিউটিসির এক কর্মচারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার বিকেলে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, নগরীর ডেঙ্গু সড়কের মোজাম্মেল হোসেনের ছেলে সৈয়দ জিয়াউল হোসেন রুম্মান (২৯)। তিনি বিআইডব্লিউটিসির বরিশাল কার্যালয় অফিস সহকারী পদে কর্মরত ছিলেন।
জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট লস্কর নুরুল হক মামলার নথির বরাত দিয়ে জাগো নিউজকে জানান, ২০১২ সালের ৩ অক্টোবর পুলিশের একটি দল নগরীর ডেঙ্গু সড়কে অভিযান চালিয়ে জিয়াউল হোসেন রুম্মানকে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করে।
ওই ঘটনায় কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ মো. ফয়সাল আহমেদ মাদক আইনে রুম্মানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেলোয়ারা হোসেন একই বছরের ৩১ অক্টোবর ওই মামলায় অভিযোগপত্র (চার্জশিট) প্রদান করেন।
আদালত আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে রুম্মনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে উল্লেখিত দণ্ডাদেশ দেন।
সাইফ আমীন/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গুরুদাসপুরে বিএনপি কর্মীদের হামলায় জামায়াতের তিনজন আহত
- ২ সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন-স্মারকলিপি
- ৩ ভোট কারচুপির অভিযোগে পুনগণনার দাবি বিএনপি প্রার্থীর
- ৪ ফল পাল্টে দেওয়ার অভিযোগ করে ভোট পুনগণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর
- ৫ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর