বিদ্যুৎ চুরির দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়
গাজীপুর সিটি কর্পোরেশনের কয়েকটি এলাকায় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এসময় বিদ্যুৎ চুরির দায়ে ১০ গ্রাহককে ছয় লাখ ১৭ হাজার ৪৬৭ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম (টেকনিক্যাল) শেখ মোহাম্মদ আলী জাগো নিউজকে জানান, বেশ কিছুদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের অবৈধ সংযোগ দিয়ে চুরি করে বিদ্যুৎ ব্যবহার করে আসছিল।
বিদ্যুৎ চুরির দায়ে বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত গাজীপুর সিটি কর্পোরেশনের মারিয়াল এলাকার ফরিদা ইসলামকে ৮৬ হাজার ৭০২, হারুন অর রশিদকে ৪৫ হাজার ৭২০, ধীরাশ্রম এলাকার মাকছুদা বেগমকে ৬৮ হাজার ৭০২, হায়দরাবাদ এলাকার মোকতার হোসেনকে ৮০ হাজার ১৯৩, মো. জালাল উদ্দিনকে ২ লাখ ৫ হাজার ৮৫১, বারেক মিয়াকে ৩১ হাজার ২২৮, নূরজাহানকে ১ লাখ ১৩ হাজার ৯২১, রহিম আলীকে ৪৫ হাজার ৭২০, শাহিদা বেগমকে ৬৭ হাজার ৯৬৬ ও বিল্লাল হোসেনকে ৫১ হাজার ৪৬৪ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। তাকে সহযোগিতা করেছেন গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম ( টেকনিক্যাল) শেখ মোহাম্মদ আলী ও এজিএম মো. সোলাইমান হোসেন।
মো.আমিনুল ইসলাম/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র সমর্থকদের সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু
- ২ কুমিল্লার ১১ আসনে জামানত হারিয়েছেন ৫৭ প্রার্থী
- ৩ প্রতিপক্ষের বাড়িতে হামলা: বহিষ্কারের ঘোষণা নবনির্বাচিত এমপি প্রার্থীর
- ৪ দেশের সর্বোচ্চ ভোট ব্যবধানে বিজয় ছিনিয়ে রেকর্ড গড়লেন হারুন-অর-রশিদ
- ৫ মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না, ভেতরে আরও বোমা থাকতে পারে: রেঞ্জ ডিআইজি