টেকনাফ সীমান্তে ৯০ হাজার ইয়াবা উদ্ধার
টেকনাফে সীমান্তে পৃথক অভিযানে প্রায় দুই কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৯০ হাজার ২১১ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বুধবার রাত ১০টার দিকে বিজিবি জওয়ানরা নাফ নদীর জইলারদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে দুপুরে শাহপরীর দ্বীপ বিওপি চৌকির সুবেদার গোলাম রব্বানীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় মাদক ইয়াবা ক্রয়-বিক্রয়ের খবরে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
একই দিন সকাল ১০টার দিকে দমদমিয়া বিওপির টহলদল চেকপোস্টে কক্সবাজারগামী বাসে তলাশি চালিয়ে মালিকবিহীন ১০ হাজার ২১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদফতর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
সায়ীদ আলমগীর/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত