গৃহবধূকে নির্যাতন : নোয়াখালীতে আরও দু’জন গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মঙ্গলবার গভীর রাতে সোহাগ ও নুর হোসেন নামে আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, একলাশপুর ইউনিয়ের পোড়া মুনসির ছেলে মো. সোহাগ ও সোলেমানের ছেলে নুর হোসেন। নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ তাদেরকে আটক করে।
এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জনকে আদালতে সোর্পদ করলে আদালত পৃথকভাবে তাদের রিমান্ড মন্জুর করেন।
এসপি আলমগীর হোসেন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টিমের মাধ্যমে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। এ ঘটনায় অন্য আসামিদেরকেও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ৫ অক্টোবর রাত ১টায় নির্যাতিতা নারী বাদী হয়ে বাদলকে প্রধান আসামি করে ৯ জনের বিরূদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন।
মিজানুর রহমান/এফএ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর
- ২ সাড়ে চার ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল স্বাভাবিক
- ৩ যমুনা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা
- ৪ দিনাজপুরে লাচ্ছা সেমাই কিনলেই লটারি অফার, রয়েছে বাইক জেতার সুযোগ
- ৫ মায়ের সঙ্গে ঝগড়ার বলি নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলেন চাচি