বিএনপি-জামায়াতের ১৩ নেতা-কর্মী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ১৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে শিবগঞ্জ থেকে ১০জন, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা থেকে ১জন করে গ্রেফতার করা হয়।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৭জন, জামায়াতের ২জন ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাসুদ রানাকে (৩১) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নাশকতার অভিযোগে মামলা রয়েছে। তারা পলাতক ছিল।
গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্ত্তুজা জানান, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর জামায়াতের আমির মিজানুর রহমানকে (৫০) তার প্রসাদপুর গ্রামের বাড়ি থেকে রাত সাড়ে ১২টায় গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে।
এছাড়া নাচোল উপজেলা জামায়াত সমর্থিত শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তসিরুল ইসলাম (৪০) ও ভোলাহাট উপজেলা জামায়াতের শুরা সদস্য নজরুল ইসলামকে (৪৭) রাতে গ্রেফতার করা হয় বলে সংশ্লিষ্ট থানা জানায়।
আব্দুল্লাহ/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে