জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার
সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম রোকবানী চৌধুরী জাবেদকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে জকিগঞ্জ থানা পুলিশের এসআই শরীফ উদ্দিন ও সিরাজ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে।
জাবেদ জকিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী মস্তকিম আলী হায়দারকে পরাজিত করে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
জকিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জাগো নিউজকে জানান, গোলাম রোকবানী জাবেদের বিরুদ্ধে সিলেট ও জকিগঞ্জে বেশ কয়েকটি গাড়ি পুড়ানো ও নাশকতার মামলা রয়েছে।
ছামির মাহমুদ/এআরএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ২ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০
- ৩ বিজয়ী হয়ে নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন বিএনপির মুজিবুর রহমান
- ৪ গাইবান্ধা-৪ আসনে পাঁচ কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জামায়াত নেতার
- ৫ নাটোরে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ-গুলি, আহত ৬