না.গঞ্জে ছুরিকাঘাতে ভ্যানচালক খুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজু মিয়া (৪৫) নামের ভ্যানচালক খুন হয়েছেন। নিহত রাজু মিয়া ফতুল্লার তক্কার মাঠ এলাকার শাহীন মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তার বাবার নাম মৃত বাসেদউল্লাহ।
রোববার সকালে ভূইগড়ে রূপায়ন টাওয়ারের সামনে ছিনতাইকারীদের ছুড়িকাঘাতে তার মৃত্যু হয়। ফতুল্লা মডেল থানা পুলিশের উ-পরিদর্শক (এস আই) মিজানুর রহমান মিজান জাগো নিউজকে জানান, ফতুল্লার চাঁদমারী এলাকা থেকে রোববার ভোর ৪টায় কার্টুন নিয়ে ভ্যানগাড়িতে করে ঢাকা যাচ্ছিলেন রাজু মিয়া ও কবির হোসেন। ভূইগড়ে লিংক রোডের কাছে পায়ন টাওয়ারের সামনে ছিনতাইকারীরা রাজুকে ছুরিকাঘাত করে ভ্যান ছিনিয়ে নেয়। ধস্তাধস্তিতে আহত হয় কবির। আহত রাজুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সকালে তার মৃত্যু ঘটে।
মো. শাহাদাৎ হোসেন/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটারদের হুমকি, সিরাজগঞ্জে দুই বিএনপি নেতার পদ স্থগিত
- ২ সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- ৩ প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়ে আগুন দিলেন যুবক
- ৪ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ৫ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল