সাভার-আশুলিয়া ও ধামরাইয়ে গ্রেফতার ২৭
প্রতীকী ছবি
রাজধানী ঢাকার অদূরে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে ককটেলসহ ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে এসব এলাকার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করে।
সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হুদা জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার প্রস্তুতি নেয়ার সময় সাভার, আশুলিয়া এবং ধামরাই থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে।
আটক নেতাকর্মীদের মধ্যে রাজধানীর রুপনগর থানা জামায়াতের এক রোকন রয়েছে বলে জানা গেছে। তবে বাকিদের পরিচয় জানা যায়নি।
আটকদের সোমবার সকালে আদালতে পাঠিয়েছে সাভার, আশুলিয়া ও ধামরাই থানা পুলিশ। তবে এই ব্যাপারে সাভার, আশুলিয়া ও ধামরাই থানা পুলিশ কোন কথা বলতে রাজি হননি।
আল-মামুন/আরএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০
- ২ বিজয়ী হয়ে নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন বিএনপির মুজিবুর রহমান
- ৩ গাইবান্ধা-৪ আসনে পাঁচ কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জামায়াত নেতার
- ৪ নাটোরে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ-গুলি, আহত ৬
- ৫ মাগুরা-১ আসনের ৭ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৪ জন