এবার উপজেলা চেয়ারম্যানের পাল্টা অভিযোগ ইউএনওর বিরুদ্ধে
লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে এবার পাল্টা দুটি লিখিত অভিযোগ জেলা প্রশাসকে দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস।
সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফরের কার্যালয়ে দেখা করে ইউএনও মনসুর উদ্দীনের বিরুদ্ধে লিখিত আকারে দুটি অভিযোগ দেন উপজেলা চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস।
এর আগে প্রকাশ্য হত্যার হুমকির অভিযোগে রোববার (১৫ নভেম্বর) উপজেলা চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন ইউএনও মনসুর উদ্দীন। এছাড়া উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের চেক বইয়ের পাতা ছিঁড়ে ফেলার অভিযোগে ফারুকের বিরুদ্ধে আরেকটি জিডি করেন তার স্টেনো টাইপিস্ট হাবিবুর রহমান।
এদিকে গত বৃহস্পতিবার ওই ঘটনার পর রাতেই জেলা প্রশাসকের কাছে ইউএনওসহ ১৮ কর্মকর্তা একটি লিখিত অভিযোগ দেন।
আদিতমারী উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান ফারুক বলেন, তাকে হেয় করতে ইউএনও উঠেপড়ে লেগেছেন। সামান্য কথা কাটাকাটি হয়েছিল মাত্র। আর চেকের পাতা ছেড়ার বিষয়টিও ভিত্তিহীন। ষড়যন্ত্র করে স্টেনো টাইপিস্টকে দিয়ে জিডি করানো হয়েছে বলেও অভিযোগ করেন।
এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, চেয়ারম্যানের অভিযোগ পেয়েছি। ইউএনও অভিযোগ তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬