নিখোঁজের একদিন পর নদীতে মিলল যুবকের মরদেহ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা এলাকায় নিখোঁজের একদিন পর সানিয়াজান নদী থেকে দুলু দে (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সানিয়াজান নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে বাউরা ডাঙ্গাটারী ৬১ বিজিবির সদস্য ও পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
উদ্ধারকৃত মৃতদেহটি উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর এলাকার জোগেশ দের ছেলে দুলু দের বলে শনাক্ত করেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার বাউরা বাজার থেকে নিখোঁজ হন দুলু। পরে অনেক খোঁজাখুঁজির পরও পরিবারের লোকজন তার সন্ধান পাননি। আজ সন্ধ্যায় স্থানীয় সানিয়াজান থেকে মরদেহ ভেসে উঠলে মরদেহটি দুলুর বলে শনাক্ত করে পরিবারের লোকজন।
দুলু দে দীর্ঘদিন থেকে হিস্টিরিয়া (মৃগী) রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় সানিয়াজান নদীতে লাশ ভাসতে দেখে খবর দেয় স্থানীয়রা। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
রবিউল হাসান/এসআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬