টাঙ্গাইলে ডাকাতির ঘটনায় ডাকাত আটক
প্রতীকী ছবি
টাঙ্গাইলের দেলদুয়ারে সোমবার রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার আটিয়া ইউনিয়নের গড়াসিন গ্রামের মোকাম বেপাড়ীর বাড়িতে এ ডাকাতির ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত আড়াইটার দিকে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দরজা ভেঙে ঘরে ঢুকে সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা নগদ দুই লাখ ৫০ হাজার টাকা ও ৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে। এসময় বাড়ির অন্য সদস্যরা ডাকাত পড়েছে বলে ডাক চিৎকার করলে প্রতিবেশিরা ডাকাতদের ঘিরে ফেলে সাইদ (৩০) নামের এক ডাকাতকে আটক করেন।
পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়া হয়। সাইদের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে বলে জানা গেছে।
এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হামে আক্রান্ত ৬৫ শতাংশ শিশুর বয়স ৬ মাসের নিচে: রামেক চিকিৎসক
- ২ তেল-সার-বীজে কারসাজি, চুয়াডাঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ পিরোজপুরে প্রতি লিটার পেট্রোল ২০০ টাকায় বিক্রি, ভোগান্তি চরমে
- ৪ ইউএনও কার্যালয়ে চুরির অভিযোগে পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার, টাকা উদ্ধার
- ৫ ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৪ শিশু ভর্তি