আবাসিক হোটেল থেকে ১৬০ কপোত-কপোতি আটক
অসামাজিক কার্যকলাপের অভিযোগে গাজীপুরের ২০টি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬০ কপোত-কপোতিকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা, ভোগড়া ও কোনাবাড়িসহ বিভিন্ন এলাকার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানায়, আবাসিক হোটেলে নাশকতাকারীরা অবস্থান করেছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালায়।
অভিযানকালে চান্দনা চৌরাস্তা, ভোগড়া ও কোনাবাড়িসহ বিভিন্ন এলাকার ২০টি আবাসিক হোটেলে থেকে নাশকতাকারী সন্দেহে এবং অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৬০ নারী-পুরুষকে আটক করা হয়। আটকদের মধ্যে ৭৯ জন নারী এবং ৮১ জন পুরুষ রয়েছে।
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত