শায়েস্তাগঞ্জে মেয়র ও কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন জমা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (১ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন। বিপুল উৎসাহ উদ্দীপনায় কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীরা এদিন মনোনয়ন দাখিল করেন।

মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. ছালেক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আতাউর রহমান মাসুক, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজল উদ্দিন তালুকদার, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম শিবলু, সারোয়ার আলম, ইমদাদুল ইসলাম শীতল এবং বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন ফরিদ আহমেদ অলি।
এছাড়াও পৌরসভার ৯ ওর্য়াডে কাউন্সিলর পদে ৩৬ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলামের কাছে মনোনয়ন দাখিল করেন।

সহকারী রিটার্নিং অফিসার ও শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন। ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতিতে।
কামরুজ্জামান আল রিয়াদ/এএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা