দুই লাখ ৮০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক
ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলীয় এলাকা থেকে দুই লাখ ৮০ হাজার ইয়াবাসহ সাত মিয়ানমার নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার দিবাগত রাতে টেকনাফের উপকূলীয় সাবরাং কাটাবুনিয়া এলাকা থেকে ওই ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটকরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার আমিনুল হক।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে টেকনাফের উপকূলীয় সাবরাং কাটাবুনিয়া এলাকা থেকে দুই লাখ ৮০ হাজার ইয়াবাসহ সাত মিয়ানমার রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।
এফএ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
- ২ নীলসাগরের উদ্ধারকাজ শেষ, স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল
- ৩ মহাসড়কে ফসল মাড়াইয়ের হিড়িক, দুর্ঘটনার আতঙ্কে চালক-যাত্রীরা
- ৪ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার থেমে থেমে যানজট
- ৫ শিলাবৃষ্টিতে পাবনার লিচু ও আম চাষিদের কপালে চিন্তার ভাঁজ