ট্রাক্টরচাপায় প্রাণ গেল গার্মেন্টস কর্মীর
দিনাজপুরের খানসামা উপজেলায় ট্রাক্টরচাপায় এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ৭টায় চৌঙ্গেীবাজার-টেক্সটাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিপালী রানী রায় (২৫) দিনাজপুরের খানসামা উপজেলার ৩নং আংগারপাড়া ইউনিয়নের দুলাল দেব নাথের স্ত্রী।
জানা যায়, সকালে অটোভ্যানে করে এভারগ্রিন গার্মেন্টসে যাওয়ার সময় চৌঙ্গেীবাজার-টেক্সটাইল সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোভ্যানটিকে চাপা দেয়। এতে এক গার্মেন্টস কর্মী নিহত এবং আরও দুই জন আহত হন।
খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনার একজন নিহত ও দুই জন আহত হওয়ার খবর পেয়েছেন তিনি।
এমদাদুল হক মিলন/এসএমএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি