৬ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
পরীক্ষার মান বন্টনে পরিবর্তন সম্পর্কিত ৬ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীরা। বুধবার সকালে এ উপলক্ষে ঠাকুরগাঁও চৌরাস্তায় মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ৬টি সৃজনশীল প্রশ্নের উত্তর দেয়া কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর দেয়া তাদের পক্ষে সম্ভব না।
এছাড়া শিক্ষার্থীদের ব্যক্তি জীবন, সমাজ ও রাষ্ট্রের কথা চিন্তা করে এ সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায় তারা।
মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি দেয়ার সময় ঠাকুরগাঁওয়ের সকল স্কুলের প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
রবিউল এহসান রিপন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নাটোরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- ২ ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড
- ৩ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ৪ ঘুসের টাকাসহ নির্বাচন অফিস সহকারীকে ইউএনও’র কাছে নিয়ে গেলেন যুবক
- ৫ পাম্পে অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে তেল, নেওয়া যাবে দিনে একবার