মাদরাসায় ছাত্র খুন, তত্ত্বাবধায়ক ও বাবুর্চি আটক
বাগেরহাটের মোরেলগঞ্জের হেফজখানায় শিশু হত্যার ঘটনায় মামলার পর সেখানকার বাবুর্চি সিদ্দিকুর রহমান (৪৫) ও আবাসিক তত্ত্বাবধায়ক হাফেজ ফারুক হোসেনকে (৬০) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) রাত ১২টার দিকে থানায় মামলা রেকর্ড করা হয়। নিহত শিশুর মা তাসলিমা বেগম বাদী হয়ে এ মামলা করেন।
নিহত শিশু হাসিবুল ইসলামের লাশ ময়নাতদন্ত শেষে রোববার রাত ৯টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পাঁচ বছর ধরে ওই হেফজখানায় নজরানা বিভাগের ছাত্র হিসেবে অধ্যয়নরত হাসিবুলকে গলায় ফাঁস লাগিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রমাণ পেয়েছে পুলিশ। এ হত্যাকাণ্ডের পর থেকে মোরেলগঞ্জ থানা পুলিশের পাশাপাশি পিবিআই, ডিবি, সিআইডি ও র্যাবের পৃথক দল হত্যার কারণ ও অপরাধীদের শনাক্তে মাঠে কাজ করছে বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।
এর আগে শনিবার (৫ ডিসেম্বর) রাতের কোনো এক সময় শিশু হাসিবুলকে হত্যা করা হয়। রোববার (৬ ডিসেম্বর) ফজরের নামাজের পর মাদরাসা প্রাঙ্গণের এক কোনায় তার লাশ দেখা গেলে পুলিশে খবর দেয়া হয়।
শওকত আলী বাবু/এসএমএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার