জলসীমায় ভাসতে থাকা ট্রলারসহ ১৯ জেলেকে ফেরত দিল ভারত
বঙ্গোপসাগরে ইঞ্জিন (প্রোফেলর) বিকল হয়ে ভারতীয় জলসীমায় চলে যাওয়ার ১৫ দিনের মাথায় ট্রলারসহ ১৯ জেলেকে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে ভারত।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোন সদর দফতরে (মোংলা) উদ্ধার হওয়া ওই ট্রলার ও জেলেদেরকে আনা হয়। এরপর ট্রলার মালিককে তার ট্রলার ও জেলেদেরকে হস্তান্তর করে মোংলা কোস্ট গার্ড। তাদের বাড়ি কক্সবাজারে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে এফ. ভি রানা নামের ফিসিং ট্রলারটিতে ১৯ জেলে নিয়ে ১৫ নভেম্বর গভীর সাগরে মাছ ধরতে যায়। ২৩ নভেম্বর ট্রলারটি প্রোফেলর ভেঙে গেলে ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে যায়। প্রায় ১৫ দিন ধরে মাঝ সমুদ্রে ভাসার পর ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ভদর ট্রলারটি দেখতে পায়। গত ৮ ডিসেম্বর ভারতীয় কোস্ট গার্ড ট্রলারটি উদ্ধার করে ৯ ডিসেম্বর ভোর ৬টায় বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় টহলরত কোস্ট গার্ডের জাহাজ সোনার বাংলার কাছে হস্তান্তর করে। এরপর ১০ ডিসেম্বর দুপুরে ট্রলারটিকে বাংলাদেশ কোস্ট গার্ডের মোংলাস্থ পশ্চিম জোন সদর দফতরে আনার পর ফিসিং ট্রলার ও জেলেদেরকে ট্রলার মালিক মো. রানার কাছে হস্তান্তর করা হয়।
এরশাদ হোসেন রনি/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে ফেরত গেলেন ভারতীয় নারী
- ২ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ৩ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৪ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৫ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী