স্ত্রীকে হত্যা করে মরদেহ নিয়ে স্বামীর পলায়ন
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রথম স্ত্রীকে হত্যার পর স্বামী ও সতিনের বিরুদ্ধে মরদেহ নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাত ৯টায় ফতুল্লার ভুইগড় চৌড়াবাড়ি এলাকায় এঘটনা ঘটে। নিহতের নাম আসমা বেগম (২৮)। তিনি ফরিদপুর জেলার সালথা থানাধীন আটটুকরা গ্রামের বাদশা মাদবরের মেয়ে।
আসমার চাচা দুলাল জাগো নিউজকে জানান, আমাদের গ্রামের বাড়ির পার্শ্ববর্তী টিলারকান্দা গ্রামের ইব্রাহীমের ছেলে মনির হোসেন সাত বছর পূর্বে আসমাকে বিয়ে করেন। বিয়ের পর তাদের সংসারে এক ছেলে এক মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। সম্প্রতি মনির হোসেন আমাদের গ্রামের বাড়ির পাশে শাহ জাহানের মেয়ে শিল্পি আক্তারকে বিয়ে করে ফতুল্লায় চলে আসে।
এরমধ্যে আসমাও সন্তানদের নিয়ে ফতুল্লার রেলস্টেশন এলাকায় হালিম দারোগার বাড়িতে একটি রুম ভাড়া নিয়ে ওঠেন। আর মনির হোসেন ভুইগড় চৌড়াবাড়ি এলাকায় রিপনের বাড়িতে শিল্পিকে নিয়ে একটি রুম ভাড়া নিয়ে ওঠে। আসমা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার এবং মনির রাজ মিস্ত্রির কাজ করে।
তাদের মধ্যে পূর্ব থেকে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে বুধবার রাতে আসমাকে মনির তার বাসায় ডেকে নেয়। এরপর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আসমাকে হত্যার পর মরদেহ নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। যাওয়ার সময় পাশ্ববর্তী লোকজনকে জানিয়েছে আসমা বিষ খেয়ে আত্মহত্যা করেছে দাফনের জন্য গ্রামের বাড়ি যাচ্ছে।
এব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জাগো নিউজকে জানান, অভিযোগ পেয়েছি মরদেহ ফেরত আনার জন্য চেষ্টা করা হচ্ছে।
শাহাদাত হোসেন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- ২ প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়ে আগুন দিলেন যুবক
- ৩ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ৪ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল
- ৫ বাগেরহাটে নিহত ওসমানের দাফন সম্পন্ন, দুদিনেও হয়নি মামলা