মানিকছড়িতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, কিশোর আটক
খাগড়াছড়ির মানিকছড়িতে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু (৮) শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৫) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বাটনাতলী ইউনিয়নের গোরখানা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় একটি প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িতে মা-বাবার সঙ্গে থাকতো শিশুটি। ঘটনার সময় বাড়িতে শিশুটিকে একা পেয়ে প্রতিবেশী এক কিশোর তাকে ধর্ষণ করে।
এ সময় শিশুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ওই কিশোর পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এদিকে অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মানিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন।
মুজিবুর রহমান ভুইয়া/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ২ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৩ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৪ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৫ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি