নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল শিশুর রক্তাক্ত লাশ
নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে শিশু আরাফাতের (৮) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মদনপুর লাওসার এলাকায় এ ঘটনা ঘটে।
জিজ্ঞাসাবাদের জন্য রাব্বি (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত শিশু আরাফাত স্থানীয় সাবেক ইউপি মেম্বার রফিকুল ইসলাম মনার ছেলে।
নিহত শিশুর বাবা সাবেক মেম্বার রফিকুল ইসলাম জানান, গত ১৫ ডিসেম্বর রাত ৯টার দিকে বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি আরাফাত। তাকে খুঁজে না পেয়ে থানায় জিডি করা হয়েছিল। শুক্রবার সকালে পুকুরে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করা হয়।
বন্দর থানার ধামগড় ফাঁড়ির অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর) আজিজুর রহমান জানান, শিশুটির মাথায় ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এটি একটি হত্যাকান্ড। এ ব্যাপারে বন্দর থানায় মামলা করা হবে।
তিনি আরও জানান, হত্যার পর লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজনের সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী তোফাজ্জল হোসেনের ছেলে রাব্বিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শাহাদাত হোসেন/এসএমএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী
- ২ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ পাটুরিয়া-দৌলতদিয়ায় সাড়ে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ
- ৪ আর কোনো দলে যুক্ত হবো না বলে পদ ছাড়লেন আওয়ামী লীগ নেতা
- ৫ কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল