জাল টাকা তৈরি করে বাজারে বিক্রি করতেন মিরাজ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে জাল টাকা তৈরির অপরাধে মিরাজ মৃধা (২৩) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার ( ১৯ ডিসেম্বর) রাত ১০টায় অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানার নয়াপাড়া ভান্ডারিরপুল এলাকার জনৈক ওয়াকিল ভূইয়ার মালিকানাধীন ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বাংলাদেশি ১৪টি জাল ১০০ টাকার নোট ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ১টি প্রিন্টার (স্ক্যানারসহ) উদ্ধার করা হয়।
রোববার (২০ ডিসেম্বর) দুপুর দেড়টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের র্যাব-১১ সদর দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

গ্রেফতারদের দেয়া তথ্যের বরাত দিয়ে র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে মিরাজ জাল টাকা তৈরি করে বাজারে বিক্রি করে আসছেন। জাল টাকা তৈরির সুবিধার্থে তিনি ঘন ঘন বাসা পরিবর্তন করতেন।
আসামিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এস কে শাওন/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামায়াত নেতা
- ২ মাস্ক-ক্যাপ পরে যাত্রীবেশে কাউন্টারে ইউএনও, বাড়তি ভাড়া নেওয়ায় জরিমানা
- ৩ একসঙ্গে পাঁচ মরদেহ কখনও দেখেনি নিজপাড়াবাসী, এলাকাজুড়ে শোকের মাতম
- ৪ প্রধান সড়কে অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টি, ১৬ গাড়ি জব্দ
- ৫ ফেনীতে লাইসেন্স ছাড়া মিলছে না তেল, পাম্পে পাম্পে তল্লাশি-জরিমানা