ফতুল্লায় অজ্ঞাত কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাতনামা (১৭) এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল লাল রঙের ফুল হাতা শার্ট ও জিন্স প্যান্ট।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার মধ্য নরসিংপুর এলাকার বাঁধন গার্মেন্টস সংলগ্ন একটি খালি জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল নামে এক ব্যক্তির মালিকানাধীন প্লটে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। লাশের গলা, ঘাড় ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
এলাকাবাসীর ধারণা, কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে তাকে হত্যা করা হতে পারে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ‘অজ্ঞাতনামা ওই কিশোরকে অন্য এলাকায় হত্যার পর ওই এলাকায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তার পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় জানা গেলে হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করা সহজ হবে।’
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
মো. শাহাদাত হোসেন/এসএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, মামলা ছাড়াই কারাগারে জামায়াত নেতা
- ২ মাস্ক-ক্যাপ পরে যাত্রীবেশে কাউন্টারে ইউএনও, বাড়তি ভাড়া নেওয়ায় জরিমানা
- ৩ একসঙ্গে পাঁচ মরদেহ কখনও দেখেনি নিজপাড়াবাসী, এলাকাজুড়ে শোকের মাতম
- ৪ প্রধান সড়কে অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টি, ১৬ গাড়ি জব্দ
- ৫ ফেনীতে লাইসেন্স ছাড়া মিলছে না তেল, পাম্পে পাম্পে তল্লাশি-জরিমানা