ইভিএম জালিয়াতি পদ্ধতি : রিজভী
ইভিএম জালিয়াতি পদ্ধতি। যে সরকার সুষ্ঠ নির্বাচন দেয় না তারা যদি কোনো যন্ত্র বা মেশিন বসায় সেখানে আন্তরিকতা থাকবে সেটা আমরা বিশ্বাস করি না বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, জনগণকে পাত্তা না দিয়ে সাড়ে ১২ বছর ধরে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় রয়েছে। অদ্ভুত নির্বাচন কমিশন গঠন করে তারা রাতের অন্ধকারে নির্বাচন করে।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম বেবুর পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণার অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ওবায়দুল কাদের বলেছেন মুক্তিযোদ্ধার পক্ষ-বিপক্ষ নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব চলছে। মুক্তিযোদ্ধাদের শোকজ করছে। কিন্তু ১৯৭২-৭৫ সালে ক্ষমতায় থাকাকালীন সিরাজ শিকদার কী রাজাকার না মুক্তিযোদ্ধা ছিল। আপনারা ক্ষমতায় থাকা অবস্থায় মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে হত্যা করেছেন। আপনারা জাসদ এবং সর্বহারা পার্টির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছেন। মুক্তিযোদ্ধা হত্যা শুরুই করেছে আওয়ামী লীগ। এখন তারাই বড় বড় কথা বলছেন।

এ সময় জেলা বিএনপির সহ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মাহবুবার রহমান, যুগ্ম সম্পাদক এস এম আশরাফুল হক রুবেলসহ পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বরে প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হয়েছে। ২৮ ডিসেম্বর প্রথম ধাপে কুড়িগ্রাম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ২ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৩ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৪ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
- ৫ চাঁদাবাজির অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন