রাখি বন্ধন হলে সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না কেন, প্রশ্ন রিজভীর
ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রাখি বন্ধনে আবদ্ধ হলে কেন সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না এ বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো কুড়িগ্রামে পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম বেবুর পক্ষে প্রচারণা চালানোর সময় তিনি এ প্রশ্ন তুলেন।
রিজভী বলেন, গত বুধবার ভারতীয় হাই কমিশনারের সামনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রাখি বন্ধনে আবদ্ধ। কিন্তু গতকালকেই ময়মনসিংহের হালুয়াঘাটে এক বাংলাদেশিকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। লালমনিরহাটেও একজন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ নিয়ে তিনি কোনো প্রতিবাদ জানালেন না।

ওবায়দুল কাদের জনগণের ভোটে মন্ত্রী নন মন্তব্য করে তিনি বলেন, ওবায়দুল কাদের যদি জনগণের ভোটে মন্ত্রী হতেন, তাহলে সীমান্তে হত্যার কড়া প্রতিবাদ জানাতেন। কিন্তু প্রতিবাদ না করে তিনি রাখি বন্ধনে আবদ্ধের কথা জানালেন। অথচ আমাদের নদ-নদীতে পানি নাই। প্রতিটি সীমান্তে বাংলাদেশিদের হত্যা করছে বিএসএফ। তার জন্য আপনারা কোনো কথা বলেন না।
প্রচারণার সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তাসভীর- উল ইসলাম, বিএনপি’র মেয়র প্রার্থী শফিকুল ইসলাম বেবু, সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদসহ অন্যান্য নেতারা।
মাসুদ রানা/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ২ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৩ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৪ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
- ৫ চাঁদাবাজির অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন