ভোটারদের পা ধুয়ে সম্মান জানালেন পরাজিত প্রার্থী
নোয়াখালীর কবিরহাটে এক ব্যতিক্রমধর্মী আয়োজনে ভোটারদের পা ধুয়ে সম্মান জানালেন উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও সাবেক পৌর মেয়র আলাবক্স তাহের টিটু।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে কবিরহাটে নিজ বাড়িতে পা ধোয়ার এ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে তার সত্তোরোর্ধ্ব মায়ের পা ধুয়ে দিয়ে কর্মসূচির সূচনা করেন তিনি। এরপর তিনি কবিরহাট উপজেলার ৯টি ইউনিয়ন ও কবিরহাট পৌরসভার সাধারণ ভোটার ও বীরমুক্তিযোদ্ধাদের প্রতিনিধি হিসেবে একজন করে ভোটারের পা ধুয়ে দেন।

তিনি জানান, বিগত উপজেলা পরিষদ নির্বাচনের আগে তিনি ভোটারদের ওয়াদা দিয়েছিলেন নির্বাচনে জয় পরাজয় যা-ই হোক ভোটারদের সম্মান জানাবেন। তার প্রতিশ্রুতি অনুযায়ী এ কর্মসূচির আয়োজন করেন।

তিনি মনে করেন এ সম্মান দেখে আগামী দিনে অন্য প্রার্থীরাও ভোটারদের প্রতি সম্মান প্রদর্শন করবেন।
মিজানুর রহমান/এসএমএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝিনাইদহে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ আটক ২
- ২ বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে মানুষ যানজটে পড়েছে: প্রতিমন্ত্রী টুকু
- ৩ গণপরিবহন সংকট, বাসের ছাদ-ট্রাক-পিকআপে করে বাড়ি যাচ্ছে মানুষ
- ৪ বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি-লঞ্চ চলাচল বন্ধ
- ৫ পাটুরিয়ায় যাত্রী-টিকিট কালেক্টরদের মধ্যে হাতাহাতি, লঞ্চ চলাচল বন্ধ