গাড়িতে রাখা সাউন্ড বক্সের ভেতরে মিলল ৮ কেজি গাঁজা!
কুড়িগ্রাম সদরের কেতার মোড় এলাকায় একটি গাড়িতে তল্লাশি করে সাউন্ড বক্সের ভেতর থেকে আট কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। অভিযুক্তরা হলেন- ফুলবাড়ী উপজেলার বালাবাড়ী এলাকার অনন্তপুর গ্রামের আবুল কালাম (৪০) ও একই গ্রামের ইব্রাহীম (৩৬)।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে ফুলবাড়ী থেকে আসা উলিপুরগামী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি সাউন্ড বক্সের ভেতর থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ভারপ্রাপ্ত পরিদর্শক আব্দুর রহমান।
তিনি জানান, গ্রেফতার দুজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের মধ্যে আবুল কালামের নামে এর আগেও মাদক আইনে দুটি মামলা রয়েছে।
মো. মাসুদ রানা/এসএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ২ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৩ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৪ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
- ৫ চাঁদাবাজির অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন